Posts

পেটের অন্যান্য সমস্যার থেকে গ্যাস্ট্রিক এটি খুবই বিরক্তিকর

Image
গ্যাস্ট্রিক একটি সাধারণ রোগ। পেটের অন্যান্য সমস্যার থেকে গ্যাস্ট্রিক এটি খুবই বিরক্তিকর। গ্যাস্ট্রিক মূলত আমাদের খাদ্যাভ্যাস, জীবনযাপনের নানা ভুলের কারণেই হয়ে থাকে। চিকিৎসকের মতে, খাবার সময় একটু আগে-পরে হলে এবং বেশি ভাজাপোড়া ও তেল মসলা জাতীয় খাবার খেলে গ্যাস্টিক দেখা দেয়। গ্যাস্টিক হলে বমি বমি ভাব হয়। পেট সব সময় ভরাট মনে হয়, পেটে জ্বালা পোড়া, বদহজম হয়ে থাকে। এ থেকে প্রতিকার পেতে আমরা প্রাথমিক পর্যায়ে এন্টাসিডের মতো ওষুধ খেয়ে থাকি। অবস্থা একটু জটিল হলেই চিকিৎসকের কাছে যাই। তবে আপনি চাইলে গ্যাস্টিক সমস্যার সমাধান ঘরেই করতে পারেন। রান্না ঘরের পড়ে থাকা কিছু সবজির জুস খুব সহজেই গ্যাস্ট্রিকের যন্ত্রণা থেকে আপনাকে মুক্তি দিতে পারে। আসুন ওই জুস তৈরির প্রস্তুত-প্রণালী জেনে নিই : গাজর ও আলুর জুস উপকরণ : ২টি মাঝারি আকারের গাজর, একটি মাঝারি আকারের আলু, এক ইঞ্চি পরিমাণ আদা। প্রস্তুত প্রণালি : গাজর ও আলু ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট খণ্ড করে কেটে নিন। আদা কুচি করে সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারের ব্লেন্ড করে ছেঁকে জুস তৈরি করুন। এই জুস প্রতিদিন পান করুন। জুসটি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা সমাধান ক...

কোরআন মানুষকে আলোকিত করে !

Image
রাব্বি জিদনি ইলমা। হে আমাদের মহান রব, আমাদের জ্ঞান প্রজ্ঞা বাড়িয়ে দিন। যে জ্ঞান গ্রন্থ আপনি গ্রহবাসীর জন্য দান করেছেন। সে গ্রন্থ যেন আমরা নিজেরা পাঠ করে এর পাঠ উপযোগিতা সমগ্র বিশ্বে ছড়িয়ে দিতে পারি। হে আমাদের রব, আমরা যদি এ দায়িত্ব সম্পন্ন না করতে পারি তাহলে আপনার নামের প্রশংসা এ দুনিয়ায় কে ছড়াবে? আমাদের আপনার জ্ঞান গ্রন্থের আলোয় আলোকিত বান্দা বানিয়ে দিন। আল্লাহতায়ালা মানুষের জীবন পরিচালনার জন্য কোরআনুল করিম নামক একটি পথ-প্রদর্শক গ্রন্থ দান করেছেন। উদ্দেশ্য হলো— মানুষ যেন এ গ্রন্থের আলোকে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক এবং আন্তর্জাতিক জীবন পরিচালনা করতে পারে। কিন্তু কালের বিবর্তনে অন্যান্য ঐশী গ্রন্থের মতো মানুষ এ মহান গ্রন্থকেও বিভিন্নভাবে পরিত্যাগ করেছে, এর শিক্ষা ভুলে গেছে। পবিত্র কোরআনের ওপর বিশ্বাসী দাবি করার পরও যারা কোরআন তেলাওয়াত করে না, কোরআন বোঝার চেষ্টা করে না, কোরআনের সমাজ কায়েমের আন্দোলনে জীবন বাজি রেখে লড়াই করে না, তাদের বিরুদ্ধে রসুল (সা.) কেয়ামতের দিন মহান আল্লাহর আদালতে এক কঠিন মামলা দায়ের করবেন। সূরা ফোরকানে আল্লাহতায়ালা রসুল (সা.)-এর মাম...